News Flash

  • Home
  • দিনের খবর
  • চালসায় চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের দেহ, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বন দফতর
Image

চালসায় চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের দেহ, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বন দফতর

চালসা, ২৮ ডিসেম্বর (হি.স): জলপাইগুড়ি জেলার চালসায় চা বাগান সংলগ্ন জনবসতি এলাকা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার একটি ফাঁকা জায়গায় ওই চিতাবাঘের দেহ দেখতে পাযন। খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতাবাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘের পেটে ও মাথাতেও আঘাতের চিহ্ন ছিল।

উল্লেখ্য, পশ্চিম বাতাবাড়ি এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ি চা বাগান। স্থানীয়দের অনুমান, ওই চা বাগানেই ছিল চিতাবাঘটি। এর আগেও রাতে এলাকায় চিতাবাঘ এসে ছাগল, মুরগি তুলে নিয়ে গিয়েছিল। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, চিতাবাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top