News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যায় স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন মৌর্য, বললেন স্বচ্ছ থাকুক ভগবান শ্রীরামের ধাম
Image

অযোধ্যায় স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন মৌর্য, বললেন স্বচ্ছ থাকুক ভগবান শ্রীরামের ধাম

অযোধ্যা, ২৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বৃহস্পতিবার সকালে অযোধ্যায় স্বচ্ছতা অভিযানে অংশ নেন কেশব প্রসাদ মৌর্য, নিজ হাতে নর্দমা পরিষ্কার করেন তিনি। ঝাড়ু হাতে আবর্জনা পরিষ্কার করেন, পাশাপাশি সেই আবর্জনার গাড়ি টেনেও নিয়ে যান।

কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “স্বচ্ছ থাকুক ভগবান শ্রীরামের ধাম, এই সংকল্প নিয়ে অযোধ্যায় পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং আজ আমরা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি…সবাই মিলে অযোধ্যাকে পরিষ্কার রাখব।”

প্রসঙ্গত, অযোধ্যায় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কর্মসূচির আগে এদিন সন্ত রবিদাস মন্দির, হনুমান কুন্ড ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানের আওতায় তিনি নিজের হাতে বেলচা নিয়ে নর্দমা পরিষ্কার করেন এবং আবর্জনা তুলে পরিচ্ছন্নতার বার্তা দেন। এই উপলক্ষ্যে মাননীয় আঞ্চলিক সভাপতি কমলেশ মিশ্র উপস্থিতি ছিলেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top