News Flash

  • Home
  • দিনের খবর
  • গয়েরকাটায় হাতির হামলায় মৃত্যু সাইকেল আরোহীর
Image

গয়েরকাটায় হাতির হামলায় মৃত্যু সাইকেল আরোহীর

গয়েরকাটা, ২৮ ডিসেম্বর (হি. স.) : ডুয়ার্সের গয়েরকাটায় রাজ্য সড়কে হাতির হামলায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পালিয়ে প্রাণে বাঁচলেন অপর এক সাইকেল আরোহী। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের গয়েরকাটায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরান সরকার (৬০)। তিনি পেশায় সবজি বিক্রেতা। অপর ব্যক্তি হরেকৃষ্ণ সরকার।

বৃহস্পতিবার সাইকেলে সবজি নিয়ে বানারহাট ব্লকের দুরামারী এলাকা থেকে গয়েরকাটার দিকে আসছিলেন দুজনে। গয়েরকাটা নাথুয়া রোডে আচমকাই মোরাঘাট জঙ্গল মধ্যবর্তী রাস্তায় উঠে আসে একটি হাতি। বুনোটির সামনে পড়ে যান পরান সরকার। তৎক্ষনাৎ হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মেরে জঙ্গলে চলে যায়। ঘটনায় গুরুতর আহত হন পরান। ফাঁকা সড়ক হওয়ার কারণে দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়ে থাকেন। পরবর্তীতে স্থানীয়রা এবং বনকর্মীরা তাঁকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মোরাঘাট রেঞ্জ অফিস সূত্রে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী যদি সড়কে এই ঘটনা ঘটে তাহলে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top