News Flash

  • Home
  • দিনের খবর
  • চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করল সিআইডি
Image

চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করল সিআইডি

মালদা, ২৮ ডিসেম্বর (হি. স.) : মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করল সিআইডি। বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি টিম। সিআইডির আধিকারিকরা ঘটনাস্থলে খতিয়ে দেখেন। রাজ্যের সিআইডির ডিআরবিটি সেলের তদন্তকারীরা এদিন চাঁচলে যান। ৫ জন তদন্তকারী ছিলেন এই বিশেষ দলে। ঘণ্টাখানেক তাঁরা সোনার দোকানে ছিলেন। নানা জিনিসপত্র খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন দোকানের ম্যানেজার। থাকতে বলা হয় কর্মীদেরও।

প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর সন্ধ্যায়। বড়দিনের উৎসবে মেতে রাজ্যবাসী। ভরসন্ধ্যায় চাঁচল বাজারে লোকজনের ভিড়। এরইমধ্যে একটি সোনার দোকানে ডাকাতদল ঢুকে লুঠপাট চালায়। মাথায় হেলমেট, কারও মাথায় টুপি, মুখ ঢাকা, হাতে পিস্তল। সেই পিস্তল উঁচিয়ে ধরে একের পর এক গয়না ব্যাগে, পকেটে ভরতে থাকে তারা। দোকান প্রায় ফাঁকা করে বেরিয়ে আসে সেখান থেকে। বাইকে চেপে শূন্যে গুলি চালিয়ে এলাকা ছাড়ে তারা। ৫ মিনিটের অপারেশনে দোকান ফাঁকা। সেই ভিডিয়ো সামনে আসতেই হইচই পড়ে যায়। গত কয়েক মাসে রাজ্যের একাধিক জেলায় একাধিক সোনার দোকানে দুষ্কৃতী তাণ্ডব চলেছে। স্বর্ণব্যবসায়ীরাও এর প্রতিবাদে সরব হন। মালদার চেম্বার অব কমার্স ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, এই ঘটনার দ্রুত বিচার না হলে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবে তারা।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top