News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানায় বীরেন্দ্র আর্য আখাড়ায় সময় কাটালেন রাহুল, কথা বললেন কুস্তিগীরদের সঙ্গে
Image

হরিয়ানায় বীরেন্দ্র আর্য আখাড়ায় সময় কাটালেন রাহুল, কথা বললেন কুস্তিগীরদের সঙ্গে

ঝাজ্জর, ২৭ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার ঝাজ্জর জেলায় বীরেন্দ্র আর্য আখড়ায় সময় কাটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কুস্তিগীরদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন রাহুল, শোনেন তাঁদের মনের কথা। অনুশীলনও করেন। বুধবার সকালে ঝাজ্জর জেলার ছারা গ্রামে বীরেন্দ্র আর্য আখড়ায় পৌঁছন রাহুল, সেখানে পৌঁছনোর পর কুস্তিগীরদের সঙ্গেই সময় কাটান তিনি।

রাহুল গান্ধীর এই সফর প্রসঙ্গে কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন, “আমাদের কুস্তির রুটিং দেখতে এসেছিলেন তিনি। তিনি কুস্তিও করেন। একজন কুস্তিগীর কীভাবে দৈনন্দিন সময় কাটান তাও দেখতে এসেছিলেন রাহুল গান্ধী।”

রাহুলের আচমকা সফরে খুশি প্রকাশ করে কুস্তি কোচ বীরেন্দ্র আর্য বলেছেন, “তিনি যে আসছেন, সে ব্যাপারে আমরা কিছুই জানতাম না। আমরা অনুশীলন করছিলাম, সেই সময় তিনি আসেন। সকাল ৬.১৫ মিনিট নাগাদ তিনি আসেন এবং আমাদের সঙ্গে অনুশীলন করেন। খেলা সম্পর্কে তাঁর অনেক জ্ঞান রয়েছে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top