News Flash

Image

ছবিমুড়া পরিদর্শনে ত্রিপুরার রাজ্যপাল

আগরতলা, ২৭ ডিসেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ বিকালে ছবিমুড়া পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে স্বাগত জানান গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন দাস, গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক। গোমতী জেলা আরক্ষা বাহিনীর পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়।

ছবিমুড়া পরিদর্শনের পর রাজ্যপাল সাংবাদিকদের বলেন, ত্রিপুরাতে অনেকগুলি মনোরম পর্যটন কেন্দ্র রয়েছে। পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য তুলে ধারার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, খাদ্য এবং স্থানীয় শিল্পীদের তৈরী পণ্যকেও সবার সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে বাঁশ বেতের তৈরী বিভিন্ন জিনিসপত্র এবং রাবার কাঠের তৈরী আসবাবপত্র। তিনি পর্যটকদের প্রতি আহ্বান জানান তারা যেন ত্রিপুরার মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলি পরিদর্শন করেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top