News Flash

Image

বাংলাদেশে পাট কলে আগুন


ঢাকা, ২৬ ডিসেম্বর (হি.স.) : ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটল বাংলাদেশের পাট কলে । সোমবার রাতে খুলনার দিঘলিয়া মহকুমার জামান পাট কলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর, দিঘলিয়াসহ আশপাশের দমকল দফতর থেকে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে আগুন নেভাতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত পৌনে ১০টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত দশটা থেকে দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মিলের জিএম রিপন মোল্লা জানান, সোমবার রাত ৯ টায় মিল বন্ধ করে তারা বাড়ি চলে যান। পরে তিনি স্থানীয়দের কাছে আগুন লাগার বিষয়টি জানতে পারেন।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে খুলনার দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাটের আগুন হওয়ায় ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

Releated Posts

হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরশাহির ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত, তীব্র নিন্দা আবুধাবির

আবুধাবি, ৮ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি-র একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র…

ByByNews Desk Aug 8, 2026

বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, মৃত বেড়ে ৫৯, আক্রান্ত প্রায় ১৮ হাজার

ঢাকা, ৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে অন্তত ৫৯ জনের মৃত্যু…

ByByNews Desk Aug 8, 2026

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলা, নিহত ৮, আহত ৩০-এর বেশি; অভিযুক্ত ১৪ বছরের ছাত্র

ব্যাংকক, ৭ আগস্ট(আইএএনএস): থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের…

ByBySandeep Biswas Aug 7, 2026

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top