News Flash

  • Home
  • প্রধান খবর
  • রামমন্দির উদ্বোধনের আগে বিমানপথে অযোধ্যার সঙ্গে জুড়ছে কলকাতা
Image

রামমন্দির উদ্বোধনের আগে বিমানপথে অযোধ্যার সঙ্গে জুড়ছে কলকাতা

লখনউ, ২৫ ডিসেম্বর (হি. স.) : আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন। তার আগে বিমানপথে অযোধ্যার সঙ্গে জুড়ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা । অযোধ্যার ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর’ সম্প্রসারণের প্রথম পর্যাযের কাজ এগোচ্ছে দ্রুত। সূত্রের খবর, আগামী ৬ জানুয়ারি থেকে দিল্লি, মুম্বই সহ দেশের একাধিক বড় শহরের সঙ্গে বিমানপথে যোগাযোগ স্থাপিত হবে অযোধ্যার। সেই শহরগুলির মধ্যে রয়েছে কলকাতাও।

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দরও উদ্বোধন করবেন তিনি। এর পর আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে সম্পূর্ণ পরিষেবা। ওই দিন থেকে অযোধ্যার সঙ্গে জুড়ে যাবে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, গোয়া। সূত্রের খবর, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৩৭, এয়ারবাস ৩১৯ এবং এয়ারবাস ৩২০ ওঠা-নামার মতো রানওয়ে এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে।

চলতি মাসের শুরুতেই নির্মীয়মাণ বিমানবন্দর ঘুরে দেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে ছিলেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দফতরের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং। উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছে, নতুন ভারতের প্রতিনিধি হিসেবে গড়ে উঠছে এই বিমানবন্দর। যেখানে থাকছে যাত্রী স্বাচ্ছন্দের যাবতীয় ব্যবস্থা।
উল্লেখ্য, অযোধ্যায় ১৭৮ একর বিস্তৃত একটি সাধারণ বিমানঘাঁটি ছিল। এখন সেটিই দেশের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে উঠছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৮২১ একর জমিতে নির্মিত হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর। প্রাথমিকভাবে গড়ে উঠছে ৬৫ হাজার স্কোয়ার ফুটের টার্মিনাল, ঘণ্টায় ২-৩টি উড়ান ওঠানামা করবে এখন, ২ হাজার ২০০ মিটার দীর্ঘ রানওয়ে নির্মাণ চলছে। পরে তা সম্প্রসারণ হবে ৩ হাজার ৭০০ মিটার অবধি।

Releated Posts

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে আলোচনা, যৌথ উৎপাদন ও রপ্তানিতে জোর

সিওল, ২০ মে (আইএএনএস): ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা এবং যৌথ উন্নয়ন, উৎপাদন…

ByByNews Desk May 20, 2026

রোমে উষ্ণ অভ্যর্থনায় ভারতীয় সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২০ মে (আইএএনএস): ইতালির রাজধানী রোমে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk May 20, 2026

জোধপুর থেকে বেঙ্গালুরুগামী বাসে ভয়াবহ আগুন, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ১৬ যাত্রী

জয়পুর, ২০ মে (আইএএনএস): রাজস্থানের জোধপুর থেকে কর্নাটকের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়া একটি বেসরকারি ট্রাভেল সংস্থার বাসে আগুন…

ByByNews Desk May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top