News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে সহপাঠীদের হয়রানির শিকার হয়ে মৃত্যু যুবকের
Image

দিল্লিতে সহপাঠীদের হয়রানির শিকার হয়ে মৃত্যু যুবকের

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : দিল্লিতে স্কুলের সহপাঠীদের হয়রানির শিকার হয়ে মৃত্যু হয়েছে এক ১৭ বছরের যুবকের। পুলিশ রবিবার এই ঘটনাটি জানিয়েছে।

জানা গিয়েছে, গত ১২ ডিসেম্বর একটি তুচ্ছ বিষয় নিয়ে মৃত ছাত্রের সঙ্গে তাঁর স্কুলের সহপাঠীদের ঝামেলা বাঁধে। পরে, কয়েকজন অভিভাবকের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়। তারপর ১৫ ডিসেম্বর আবার অভিযুক্তদের সঙ্গে আক্রান্ত যুবকের ঝামেলা হয়। এই ঝামেলার ফলে ছাত্রের মুখে ও মাথায় গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর ছাত্র বাড়ি ফিরে যান। শনিবার ২৩ ডিসেম্বর সকালে ছাত্রটি আচমকাই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে প্রথমে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে আরএমএল হাসপাতালে রেফার করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top