News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে আন্দোলনে নামবে যুব কংগ্রেস
Image

প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে আন্দোলনে নামবে যুব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় আন্দোলনের হুশিয়ারী দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস।   প্রশ্নপত্র ফাঁস হওয়ার ৭২ ঘণ্টা অব্যাহত হলেও এখনো পর্যন্ত সরকার বা শিক্ষাদপ্তরের কোনো ভূমিকা নেই। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে এধরনের ঘটনার পর সরকারের নিশ্চুপ ভূমিকায় প্রশ্ন তুলেছে প্রদেশ যুব কংগ্রেস। আজ এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং প্রশ্ন পত্র ফাঁস হওয়ার ঘটনায় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন যুব কংগ্রেস নেতৃত্ব।

যুব কংগ্রেসের জনৈক নেতৃত্ব অভিযোগ করে বলেন, শিক্ষা দপ্তরের দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর রয়েছে। কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে উদাসীন ভূমিকা পালন করেছেন তিনি। প্রশ্নপত্র ফাঁস হওয়ার ৭২ ঘণ্টা অব্যাহত হলেও এখনো পর্যন্ত এই ধরণের কাজের সঙ্গে যুক্ত কাউকে চিহ্নিত করতে পারেনি দপ্তর। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তারের কোনো খবর নেই। কংগ্রেস নেতৃত্ব আরো বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির বেহাল অবস্থা। প্রতিদিন রাজ্যের কোনো জায়গায় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা রাস্তা অবরোধে সামিল হচ্ছেন। কিন্তু শিক্ষামন্ত্রী রাজ্যের কোনো বিদ্যালয় পরিদর্শনে যাননা। বিদ্যালয়গুলির অবস্থা উন্নয়নে সরকারের কোনো ভূমিকা নেই বলে অভিযোগ করেছেন যুব কংগ্রেস নেতা।

বড়দিনের পরেই প্রি বোর্ডের প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়কে কেন্দ্র করে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বলে জানিয়েছেন যুব কংগ্রেস নেতৃত্ব।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top