News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২১ টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তর্নেসা
Image

২১ টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তর্নেসা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর : আগরতলা ওমেন্স কলেজের ছাত্রী কমলপুর মহকুমা নিবাসী তর্নেসা দাস  ২১ টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান করে নিয়েছে। গোটা দেশের মধ্যে কমলপুর মহকুমার নাম আরো একবার উজ্জ্বল করলো কচুছড়ার তর্নেসা দাস। সে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

আগরতলা ওমেন্স কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তর্নেশা বিরলের মধ্যে বিরলতম কৃত্বিত্বের অধিকারী হয়েছে। তর্নেশা ‘র বাবা পীযুষ কান্তি দাস পূর্ত দফতরে কর্মরত। ছোটবেলা থেকেই  ছবি আঁকার জন্য পিসির কাছে অনুপ্রেরণা পায় তর্নেশা। অংকন শিক্ষক রাজিব রুদ্র পালের কাছে অংকন শিখেছে তর্নেশা। এই সূক্ষ অঙ্কন ও নজির সৃষ্টিকারী শিল্পকর্মে গোটা রাজ্যেই শুধু নয় গোটা দেশে নজির তৈরি করেছে তর্নেশা। তার পরবর্তী লক্ষ্য এশিয়ান বুক অফ রেকর্ডস এবং গ্রীনিস ওয়ার্ল্ড রেকর্ড। সেই লক্ষ্যে সে পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
 এই পুরস্কার অর্জন করায় খুশি তার মা। এলাকাবাসিও খুশি। তাদের গ্রামের মেয়ে ইন্ডিয়ান বুক অব রেকর্ডে স্থান করে নিয়েছে। তারাও চায় সে আগামীদিনে এশিয়া বুক অব রেকর্ডে ও গ্রিনিস বুক অব রেকর্ডে স্থান যেন পায়। তাহলে শুধু কচুছড়া বা কমলপুরের নামই নয়, সারা দেশের নাম উজ্জ্বল করবে কমলপুর মহকুমার মেয়ে তর্নেশা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top