News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিয়ানায় বাড়িতে আগুন লেগে মৃত্যু দুই শিশুকন্যার, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই বিপত্তি
Image

হরিয়ানায় বাড়িতে আগুন লেগে মৃত্যু দুই শিশুকন্যার, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই বিপত্তি

বাহাদুরগড় (হরিয়ানা), ২২ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার ঝাজ্জর জেলার বাহাদুরগড় থানার অন্তর্গত বিহুনি গ্রামে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে দুই শিশুকন্যার। মৃত শিশুকন্যাকে বয়স যথাক্রমে ৬ বছর ও ৬ মাস। উভয়ে সম্পর্কে দিদি-বোন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই বিপত্তি বলে মনে করছে পুলিশ। শুক্রবার সকালে ডিএসপি (গড়মুক্তেশ্বর) আশুতোষ শিবম বলেছেন, “বাহাদুরগড় থানা এলাকার বিহুনি গ্রাম থেকে পুলিশ খবর পেয়েছিল যে গ্রামে আগুন লেগে দু’টি শিশু মারা গিয়েছে।” ডিএসপি আরও জানান, “পুলিশ ও ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে ঘরে দুই বোনকে দেখা যায়, যাদের একজনের বয়স ৬ বছর এবং অন্যজনের বয়স ৬ মাস, তাঁদের দু’জনকেই অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top