News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল গান্ধী অপরিণত, অ-গম্ভীর এবং অগণতান্ত্রিক : অনুরাগ ঠাকুর
Image

রাহুল গান্ধী অপরিণত, অ-গম্ভীর এবং অগণতান্ত্রিক : অনুরাগ ঠাকুর

চেন্নাই, ২২ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অপরিণত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের মতে, রাহুল গান্ধী অ-গম্ভীর এবং অগণতান্ত্রিকও। শুক্রবার চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “রাহুল গান্ধী অপরিণত, অ-গম্ভীর এবং অগণতান্ত্রিক। সদনের ভিতরে হোক অথবা বাইরে, এটা লজ্জাজনক।”

অনুরাগ আরও বলেছেন, “হয় তাঁর কাজে অথবা কথাবার্তায়, একাধিকবার সমালোচিত হয়েছেন তিনি। রাহুল গান্ধী যা করেছেন তার জন্য দেশ ক্ষমা করবে না। একজন সাংসদ যদি কোনও কুকর্ম করে থাকেন, তাহলে তার সঙ্গে যোগ না দিয়ে তাকে থামানো উচিত ছিল… ক্ষমা চাওয়ার পরিবর্তে তারা অভিযোগ করছে।”

Releated Posts

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top