News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ধর্মনগরের আধিকারিকদের নিয়ে বৈঠকে মন্ত্রী
Image

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ধর্মনগরের আধিকারিকদের নিয়ে বৈঠকে মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ ডিসেম্বর : প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজ্যের প্রতিটি জেলায় জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করে চলেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও শুক্রবার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিগত চার মাসের কাজকর্মের অগ্রগতি এবং পরবর্তী চার মাসের জন্য কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন।

বিগত চার মাসের কাজকর্ম পর্যালোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যেসব কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। দপ্তরের প্রতিটি অফিসে কর্মসংস্কৃতি ফিরিয়ে এনে সরকারের উন্নয়নমুখী কর্মসূচিগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে রূপায়িত করার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
উত্তর জেলা সদর ধর্মনগরে জেলা শাসকের কনফারেন্স হলে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এস সি /এস টি, পশুপালন এবং মৎস্য দপ্তরের জেলা আধিকারিকদের নিয়ে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিন।
তিনি আরো জানান, চার মাস আগে প্রথম পর্যালোচনা সভা হয়েছিল। ২০২২ ২৩ অর্থবছর প্রায় শেষের পথে। উনার নিয়ন্ত্রণাধীন তিনটি দপ্তর এস সি /এস টি, পশুপালন এবং মৎস্য দপ্তরে কতটুকু উন্নয়ন সম্ভব হয়েছে এবং অর্থবছর শেষ হওয়া পর্যন্ত কতটুকু উন্নয়ন করা সম্ভব হবে তা নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top