News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়ি গুরুংবস্তি এলাকায় অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম
Image

শিলিগুড়ি গুরুংবস্তি এলাকায় অবৈধ নির্মাণ ভাঙল পুরনিগম

শিলিগুড়ি, ২২ ডিসেম্বর (হি. স.) : শিলিগুড়ির গুরুংবস্তি এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণ গড়ে তোলা হয়েছে বলে আদালতে মামলা চলছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্টের রায় যায় সরকার পক্ষের দিকে। এরপর শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের তরফে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়।

জানা গিয়েছে, এরকম ২২টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে বাড়ি, ওষুধের দোকানও রয়েছে। পুরনিগমের চারটি আর্থমুভার এনে এই অভিযান চলছে। ঘটনাস্থলে রয়েছে প্রধানননগর থানার পুলিশ।

অন্যদিকে, এদিন নিউ জলপাইগুড়ি জংশনের প্ল্যাটফর্ম থেকে অবৈধ দোকান সরিয়ে দিয়েছে রেল। গত মাসেই দোকান সরিয়ে দেওয়ার বিষয়ে রেলের পক্ষে রায় দেয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এরপর কিছু ব্যবসায়ী নিজে থেকে দোকান সরিয়ে দিলেও অনেকে তা করেননি। ওই দোকানগুলি এদিন সরিয়ে দেওয়া হয়। এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার জানান, ৫৬টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বিশ্বমানের স্টেশন গড়ার জন্য এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের তরফে সহযোগিতা মিলেছে বলেও জানান তিনি।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top