News Flash

  • Home
  • প্রধান খবর
  • নবান্নের সামনে বিক্ষোভ ডিএ আন্দোলনকারীদের, দফায় দফায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি
Image

নবান্নের সামনে বিক্ষোভ ডিএ আন্দোলনকারীদের, দফায় দফায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি

কলকাতা, ২২ ডিসেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এখনও ২৪ ঘন্টাও অতিক্রান্ত হয়নি, এরইমধ্যে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘভাতার দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ দেখালেন ডিএ আন্দোলনকারীরা। শুক্রবার সকাল থেকে নবান্নের সামনে জড়ো হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, কেউ কেউ তারও আগে। পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তর্কাতর্কি হয়।

কলকাতা হাইকোর্ট ডিএ-র দাবিতে নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে। শর্তসাপেক্ষে তিন দিনের জন্য ধর্নায় বসতে পারবেন তাঁরা। সেই অনুযায়ী, শুক্রবার সকালে নবান্নের কাছাকাছি পৌঁছন আন্দোলনকারীরা। কিন্তু অভিযোগ, পুলিশ তাঁদের নবান্নের কাছে যেতে বাধা দেয়। নবান্ন থেকে ১৫০ মিটার দূরে একটি বাসস্ট্যান্ডে অবশেষে অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। জানিয়েছেন, ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হচ্ছে। সেই বর্ধিত ডিএ কার্যকরী হবে আগামী ১ জানুয়ারি থেকে। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ মমতার এই ঘোষণাতে খুশি নয়।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top