News Flash

  • Home
  • প্রধান খবর
  • (সংশোধন) উত্তর প্রদেশে বাড়িতে আগুন লেগে মৃত্যু দুই শিশুকন্যার, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই বিপত্তি
Image

(সংশোধন) উত্তর প্রদেশে বাড়িতে আগুন লেগে মৃত্যু দুই শিশুকন্যার, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই বিপত্তি

বাহাদুরগড় (উত্তর প্রদেশ), ২২ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বাহাদুরগড় থানার অন্তর্গত বিহুনি গ্রামে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে দুই শিশুকন্যার। মৃত শিশুকন্যাকে বয়স যথাক্রমে ৬ বছর ও ৬ মাস। উভয়ে সম্পর্কে দিদি-বোন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই বিপত্তি বলে মনে করছে পুলিশ। শুক্রবার সকালে ডিএসপি (গড়মুক্তেশ্বর) আশুতোষ শিবম বলেছেন, “বাহাদুরগড় থানা এলাকার বিহুনি গ্রাম থেকে পুলিশ খবর পেয়েছিল যে গ্রামে আগুন লেগে দু”টি শিশু মারা গিয়েছে।” ডিএসপি আরও জানান, “পুলিশ ও ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যে ঘরে দুই বোনকে দেখা যায়, যাদের একজনের বয়স ৬ বছর এবং অন্যজনের বয়স ৬ মাস, তাঁদের দু”জনকেই অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।”

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top