News Flash

Image

অন্ডালে নাবালিকাকে ধর্ষণকান্ডে ধৃত ১

দুর্গাপুর, ২২ ডিসেম্বর (হি. স.) অন্ডালে নাবালিকাকে ধর্ষণকান্ডে হাওড়া থেকে পুলিশের জালে ধরা পড়ল এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম শেখ ফিরোজ। অন্ডালের বাসিন্দা। হাওড়ায় এক বেসরকারী কারখানার শ্রমিক। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।

প্রসঙ্গত, বুধবার বিকালে বাড়ির পাশে উদ্যানে খেলার সময় ফিরোজ ও আরমান নামে দুই যুবক ফুসলিয়ে বাইকে করে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর অন্ডালের ব্রিজের কাছে একটি জঙ্গলে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ায় তার মা-বাবাকে বিষয়টি জানায় আক্রান্ত মেয়েটি। তারপরই মেয়ের চিকিৎসা করায় পরিবারের লোকজন। ওই দুই যুবকের নামে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করে মেয়েটির বাবা। আক্রান্ত মেয়টির পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয় বিজেপির মহিলা মোর্চা। এদিন দুপুরে অন্ডাল থানার সামনে ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
তিনি অভিযোগে বলেন, “ঘটনায় অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ ও তৃণমূল। মুখ বন্ধ রাখার জন্য পরিবারটির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি মেডিক্যাল রিপোর্ট বদলের চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন,” গোটা পরিস্থিতির ওপর ও পুলিশের ভুমিকার ওপর নজর রাখছি। আক্রান্ত ওই পরিবার সুবিচার না পেলে বৃহত্তর আন্দোলন শুরু হবে।”

এদিকে ঘটনার পরই অভিযুক্ত দুই যুবক বেপাত্তা হয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশ শেখ ফিরোজকে হাওড়া থেকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026

সুপ্রিম কোর্টে আবু সালেমের অকাল মুক্তির আবেদন খারিজ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের জেল থেকে অকাল মুক্তির…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top