News Flash

  • Home
  • দিনের খবর
  • কালচিনিতে হাতিকে বাঁচাতে গিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক
Image

কালচিনিতে হাতিকে বাঁচাতে গিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক

আলিপুরদুয়ার, ২১ ডিসেম্বর (হি. স.) : আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ডালসিংপাড়া জিএসটি মোড়ে হাতিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়ে রাস্তার পাশের দোকানে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। ঘটনায় তিনটি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রের খবর, বুধবার গভীর রাতে জয়গাঁ থেকে হাসিমারাগামী একটি ট্রাকের সামনে হঠাৎ একটি হাতি এসে হাজির হয়। হাতিটিকে বাঁচাতে ট্রাকটি অনিয়ন্ত্রিতভাবে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এই ঘটনায় উরজেন গুরুংয়ের চায়ের দোকান, দীপক গয়ালের মোটর পার্টসের দোকান এবং রাজু ঠাকুরের সেলুনের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে জয়গাঁও থানার অধীনে একটি জিএসটি চেকপোস্ট রয়েছে। খবর পেয়ে জিএসটি চেকপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালককে লতাবাদি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। যেখান থেকে পরে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top