News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল নেতা ভিকি খুনে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো
Image

তৃণমূল নেতা ভিকি খুনে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো

উত্তর ২৪ পরগনা, ২১ ডিসেম্বর, (হি.স.): তৃণমূল নেতা ভিকি যাদব খুনে গ্রেফতার হল অর্জুন সিংয়ের ভাইপো। বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেফতার করেছে বারাকপুর কমিশনারেটের পুলিশ।

গত ২১ নভেম্বর ভাটপাড়া পুরসভা ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাব সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী ভিকি যাদবকে বাড়ির সামনে গুলিতে ঝাঁজরা করে দেয় দুষ্কৃতীরা। ঘটনার তিনদিনের মধ্যে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত বাকিদের ধরতে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগকে তদন্ত ভার দেওয়া হয়। সেই সময় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দলীয় কর্মী খুনের এই ঘটনায় নিশানা করেন দলের নেতা বারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। দাবি করেন, সাংসদের পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। এখানেই শেষ নয়, সরাসরি পাপ্পু সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন তিনি।

তার পর বেশ কিছুদিন পেরিয়েছে। একে একে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, তাঁদের জেরা করতেই উঠে আসে সঞ্জিত সিং যোগ। যদিও সাংসদের দাবি সঞ্জিতকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এর পাশাপাশি তাঁর প্রশ্ন, সোমনাথ শ্যাম আগেভাগে কীভাবে জানলেন কে জ়ড়িত? পালটা অর্জুনের খোঁচা, তবে কি বিধায়কই জড়িত? গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে জগদ্দল চত্বরে।

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top