News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর পূর্বাঞ্চল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ- এর উপস্থিতিতে কর্মশালা অনুষ্ঠিত
Image

উত্তর পূর্বাঞ্চল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ- এর উপস্থিতিতে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর : লোকসভা নির্বাচন সমাগত প্রায়। শাসক ও বিরোধী সবকটি রাজনৈতিক দলের মধ্যেই ইতিমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার যুগে রাজনৈতিক দলগুলিও সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রচার চাঙ্গা করার কৌশল নিচ্ছে। এক্ষেত্রে পিছিয়ে নেই কংগ্রেস দলও।

আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেসকে আরো শক্তিশালী করতে এবং জনগণের কাছে পৌঁছে দিতে বর্তমানে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এগুতে চাইছে প্রদেশ কংগ্রেস। উত্তর পূর্বাঞ্চল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ সায়ন্তিকা রায়ের উপস্থিতিতে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সোশ্যাল মিডিয়ায় দলীয় প্রচারকে শক্তিশালী করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, উত্তর পূর্বাঞ্চল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইনচার্জ সায়ন্তিকা রায় সহ অন্যান্যরা।

এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান শাসক দল বর্তমানে বিরোধী দলকে দাপিয়ে রাখার চেষ্টা করছে। তার থেকে উত্তরণের জন্য জনমত গঠন করতে হবে। জনমত গঠনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সোশ্যাল মিডিয়া সক্রিয় থাকলে দলের প্রচার প্রসার দিন দিন এগিয়ে যাবে। সেদিকে নজর দিতে জেলা ও মহকুমা কমিটির নেতৃবৃন্দ কেউ পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top