News Flash

  • Home
  • দেশ
  • পথ অবরোধ, মিছিলে ধর্মতলায় তীব্র যানজট, নাকাল যাত্রীরা
Image

পথ অবরোধ, মিছিলে ধর্মতলায় তীব্র যানজট, নাকাল যাত্রীরা

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পথে নামলেন আইসিডিএস কর্মীরা। বুধবার তাঁরা প্রতিবাদস্বরূপ ধর্মতলা অবরুদ্ধ করে পথে বসে পড়েন। এর ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

অন্য দিকে, বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর হকার ইউনিয়নের মিছিল বেরোয় প্রায় একই জায়গায়। ফলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়ে। এতে চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, ক’দিন আগেই বিরোধী দলনেতার দাবি, আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন কিনে অ্যাপ চালু করার জন্য চার বছর আগে ১৫০ কোটি টাকা কেন্দ্র দিয়েছিল। এই অ্যাপের নাম আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্ট (আভা)। ঝাঁঝালো আক্রমণ শানিয়ে শুভেন্দু বললেন, “এই রাজ্য সরকার আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য ১৫০ কোটি টাকা চুরি করেছে। ফলে অ্যাপ চালু হয়নি।”

অন্যদিকে, হাইকোর্টের নির্দেশ মেনে অতি সম্প্রতি কলকাতার গ্র্যান্ড হোটেলের লাগোয়া ফুটপাথ পুলিশ ও পুরসভা যৌথ অভিযান চালিয়ে আংশিক দখলমুক্ত করেছে। হকার সমস্যা নিয়ে ববি হাকিমের বক্তব্য, ‘স্থানীয় থানার মদত ছাড়া হকাররা এভাবে ফুটপাতে বসতে পারে না। আমার কাছে প্রমাণ না থাকলেও আমি শুনেছি যে কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশের একটি মান্থলি সিস্টেম আছে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে।’

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top