News Flash

  • Home
  • দেশ
  • ধনখড়কে ব্যঙ্গবিদ্রুপ প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জী সহ রাহুলের নিন্দায় রাজনাথ সিং
Image

ধনখড়কে ব্যঙ্গবিদ্রুপ প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জী সহ রাহুলের নিন্দায় রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : উপরাষ্ট্রপতি জগদীপ খনখড়কে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করা প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর তীব্র নিন্দা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার রাজনাথ সিং বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি যে কাজ করেছেন তা ভারতের গণতান্ত্রিক ঐতিহ্যের কলঙ্ক।

সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে রাজনাথ লিখেছেন, ” সাংবিধানিক পদে অধিষ্ঠিতদের প্রতি শ্রদ্ধা গণতন্ত্রের প্রাণশক্তি। কিন্তু রাজনৈতিক বিরোধী দলগুলি যেভাবে সংসদের মর্যাদাকে ক্ষুন্ন করছে সেজন্য তাঁরা শত্রুতে পরিণত হচ্ছেন, সেটা সমগ্র রাজনৈতিক শ্রেণীর জন্য উদ্বেগের বিষয়”।

মঙ্গলবার সংসদ চত্বরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্যাঙ্গ-বিদ্রুপ করেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেকারণে সমগ্র দেশে নিন্দার ঝড় উঠেছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top