News Flash

  • Home
  • বাণিজ্য
  • অসম সরকারের সাথে বন্ধন ব্যাংকের মউ স্বাক্ষর
Image

অসম সরকারের সাথে বন্ধন ব্যাংকের মউ স্বাক্ষর

আগরতলা, ডিসেম্বর 20: বন্ধন ব্যাঙ্ক আজ ঘোষণা করেছে যে তারা অসম সরকারের তরফে e-GRAS পোর্টাল থেকে রাজস্ব সংগ্রহ করার অনুমতি পেয়েছে। এর ফলে অসমের জনগণ সরকারের e-GRAS পোর্টালের মাধ্যমে Tax ও Non-Tax পেমেন্ট করতে সক্ষম হবে। এটি অসমের মানুষের জন্য লেনদেন সহজ, কাগজবিহীন এবং সুলভ করে তুলবে। বন্ধন ব্যাংক খুইব শীঘ্রই অসম সরকারের কর সংগ্রহ সংক্রান্ত বিষয়ের অন্তর্ভুক্ত হয়ে এই প্রক্রিয়ার সূচনা করবে। 

বন্ধন ব্যাংক অসমে মোট 500টি আউটলেটের মাধ্যমে, 35টি জেলার প্রত্যেকটিতেই উপস্থিত। গ্রাহকগণ এই পোর্টালের মাধ্যমে বাড়ির কর, যানবাহন কর, জলের বিল, অসম সরকার দ্বারা আয়োজিত পরীক্ষার ফি, ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ ইত্যাদি পেমেন্ট করতে পারবেন। অসম e-GRAS পোর্টালের মাধ্যমে, একজন নাগরিক 70টি বিভিন্ন বিভাগের পরিষেবাগুলির জন্য অর্থ প্রদান করতে পারেন। অসম e-GRAS পোর্টালে 2022-23 অর্থবর্ষে মোট সংগ্রহ ছিল প্রায় 16,000 কোটি টাকা।

দেবরাজ সাহা, হেড- গভর্নমেন্ট বিজনেস, বন্ধন ব্যাঙ্ক বলেন “অসম বন্ধন ব্যাংকের 5টি সর্ববৃহৎ মার্কেটের মধ্যে একটি। অসম সরকারের থেকে এই দ্বায়িত্ব পাওয়া আসলে বন্ধন ব্যাঙ্কের উপর বিভিন্ন সরকারের আস্থা এবং বিশ্বাসের প্রতীক। এই দ্বায়িত্বের মাধ্যমে আমরা অসমের জনগণের সেবা করার আরেকটা সুযোগ পেয়েছি।” 

গভর্নমেন্ট রিসিট একাউন্টিং সিষ্টেম (GRAS) একটি নিরাপদ ওয়েব এপ্লিকেশন যেটি নাগরিকদের এবং ব্যাবসায়ী সম্প্রদায়কে ইলেকট্রনিকভাবে সরকারকে ট্যাক্স এবং অন্যান্য পেমেন্ট সংক্রান্ত সুবিধা প্রদান করে। অসম eGRAS সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টা সমস্ত সুবিধা প্রদান করে এবং অসমের নাগরিকরা প্রয়োজনীয় পরিষেবার জন্য ই-চালান তৈরি করে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে অনলাইন পেমেন্ট করতে পারে।

Releated Posts

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top