News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলাভিত্তিক আয়ুষ্মান ভারতের অধীনে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক  এবং অন্যান্য শিক্ষকদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত
Image

জেলাভিত্তিক আয়ুষ্মান ভারতের অধীনে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক  এবং অন্যান্য শিক্ষকদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ ডিসেম্বর : কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান প্রকল্প সকলের কাছে পৌঁছে দিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ সফল করতে স্কুলের শিক্ষকদের মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঊনকোটি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক আয়ুষ্মান ভারতের অধীনে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ঊনকোটি জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক আয়ুষ্মান ভারতের অধীনে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং টিচার ইনচার্জদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে   কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে।

এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্ক শুভ্র দেবনাথ, জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওএসডি কার্তিক দেববর্মা থেকে শুরু করে আরো অনেকে।

প্রদীপ প্রজ্জ্বলন করে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় এবং বাচ্চাদেরকে সুস্থ রাখা যায় সেইসব বিষয় নিয়েই আজকের এই কর্মশালায় আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top