News Flash

  • Home
  • প্রধান খবর
  • গঙ্গারামপুরে খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ১১ জন শিশু
Image

গঙ্গারামপুরে খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ১১ জন শিশু

গঙ্গারামপুর, ১৮ ডিসেম্বর (হি.স.) : পড়েছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকায় খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১১ জন শিশু। অসুস্থ শিশুরা বর্তমানে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুরা আপাতত স্থিতিশীল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বদলু গ্রামের বেশ কিছু শিশু প্রতিদিনের মতো স্থানীয় মাঠে খেলাধুলো করছিল। সেই সময় ১১ জন শিশু স্থানীয় জঙ্গল থেকে বিষাক্ত গাছের ফল পেড়ে খেলার ছলে খেয়ে নেয়। বিকেলে বাড়ি ফিরতেই শিশুদের বমি, পেট ব্যথা শুরু হয়। এরপরই ওই শিশুদের হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে ওই শিশুদের গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top