News Flash

  • Home
  • দেশ
  • রাস্তায় অভিযানে ফিরহাদ হাকিম
Image

রাস্তায় অভিযানে ফিরহাদ হাকিম

কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.) : পুকুর বোজানো বন্ধ করতে সতর্ক হওয়ার জন্য আগেই পুরসভার তরফে চিঠি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশকে। তারপরেও পুলিশের নাকের ডগা দিয়ে লরিতে করে আর্বজনা নিয়ে গিয়ে পুকুর বোজানোর কাজ চলছিল বলে অভিযোগ পেয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে সোমবার সকালে অভিযানে নামেন ফিরহাদ। মাঝেরহাট ব্রিজের কাছে রাস্তায় আর্বজনার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় কলকাতার মেয়রকে। হাতেনাতে ধরেন পাঁচটি গাড়িও। গাড়িগুলিকে ট্রাফিক পুলিশের হাতে তুলে দিলেও পুলিশের ভূমিকায় নিজের ক্ষোভ চেপে রাখেননি ববি।

ফিরহাদের কথায়, “এইভাবে যদি আমাদের একা দূষণের বিরুদ্ধে লড়াই করতে হয়, পুকুর বোজানোর বন্ধ করা তো অসম্ভব। পুলিশ কমিশনারকে বলব- কড়া নজরদারির ব্যবস্থা করুন। তা না হলে জয়াশয় বোজানোর রোগ আটকানো যাবে না।”

শহরে বহু পুরনো বাড়ি ভেঙে সেখানে তৈরি হচ্ছে বহুতল। পুরনো বাড়ির ভাঙা আর্বজনা পুকুরে ফেলার প্রবণতা রয়েছে একাংশের। এই ধরনের প্রবণতা রুখতে এবং পুকুর বোজানো ঠেকাতে ইতিমধ্যে বিশেষ প্লান্ট বানিয়েছে পুরসভা।

ফিরহাদ বলেন, “সিএনডি (কন্সস্ট্রাকশন অ্যান্ড ডেমোলিশন) প্লান্ট বসিয়েছি। কেউ বাড়ি ভাঙলে সেখানে আর্বজনা ফেলবে। তারপরেও এতগুলো আবর্জনার গাড়ি দক্ষিণ কলকাতার ভেতরে ঢুকছিল কী করে?” বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবেন বলে জানিয়েছেন ফিরহাদ। একই সঙ্গে বলেন, “মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই বলব, তবে মুখ্যমন্ত্রীরও কিছু করার থাকবে না, যদি নীচুতলা সক্রিয় না হয়।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top