News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বরবেদ মন্দির ভারতের সামাজিক ও আধ্যাত্মিক শক্তির একটি আধুনিক প্রতীক : প্রধানমন্ত্রী
Image

স্বরবেদ মন্দির ভারতের সামাজিক ও আধ্যাত্মিক শক্তির একটি আধুনিক প্রতীক : প্রধানমন্ত্রী

বারাণসী, ১৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাণসীর উমরাহ-তে নবনির্মিত স্বরবেদ মহামন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মহামন্দির উদ্বোধন করার পর মন্দির ঘুরেও দেখেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “স্বরবেদ মন্দির ভারতের সামাজিক ও আধ্যাত্মিক শক্তির একটি আধুনিক প্রতীক। এই মন্দিরের দেওয়ালে স্বরবেদ সুন্দরভাবে খোদাই করা আছে। বেদ, উপনিষদ, রামায়ণ, গীতা ও মহাভারত প্রভৃতি গ্রন্থের ঐশ্বরিক বার্তাগুলিও ছবির মাধ্যমে চিত্রিত করা হয়েছে। তাই এই মন্দির আধ্যাত্মিকতা, ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত উদাহরণ।” প্রধানমন্ত্রীর কথায়, “ভারত এমন একটি দেশ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং বৈষয়িক উন্নয়নের উদাহরণ। আমরা অগ্রগতির নিদর্শন তৈরি করেছি এবং সমৃদ্ধির মানদণ্ড নির্ধারণ করেছি।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত কখনই বস্তুগত উন্নতিকে ভৌগলিক সম্প্রসারণ ও শোষণের মাধ্যম হতে দেয়নি। আমরা বস্তুগত উন্নতির জন্য আধ্যাত্মিক এবং মানবিক প্রতীকও তৈরি করেছি। আমরা কাশীর মতো প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্রে আশীর্বাদ পেয়েছি।” মোদী যোগ করেছেন, “আমরা যদি আমাদের সাংস্কৃতিক পরিচয়কে সম্মান করতাম, তাহলে দেশের অভ্যন্তরে ঐক্য ও আত্মমর্যাদাবোধ আরও শক্তিশালী হতো। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। স্বাধীনতার পরে, এমনকি সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের বিরোধিতা হয়েছিল এবং এই চিন্তাভাবনা কয়েক দশক ধরে দেশে আধিপত্য বিস্তার করেছিল।” প্রধানমন্ত্রীর কথায়, “এখন স্বাধীনতার ৭ দশক পর আবারও ঘুরেছে সময়ের চাকা। দেশ এখন লাল কেল্লা থেকে ঘোষণা করছে দাসত্বের মানসিকতা থেকে মুক্তি এবং ঐতিহ্যের প্রতি অহংকার। সোমনাথ থেকে শুরু হওয়া কাজ এখন অভিযানে পরিণত হয়েছে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top