ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। খেলো ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে অনূর্ধ্ব ১৩ বালিকাদের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিনের প্রথম ম্যাচে পানিসাগর স্পোর্টস স্কুল ৮-১ গোলের ব্যবধানে ফুলো জানু দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে লাসমতি রিয়াং একাই চারটি গোল করে। এছাড়া, অরুণা রানী ত্রিপুরার হ্যাটট্রিক এবং উনিকি রিয়াং একটি গোল করে। বিজিত ফুলো জানু-র পক্ষে একমাত্র গোলটি করে পুনম ওরাং। বেলা ১১ঃ০০ টায় দ্বিতীয় ম্যাচে ফুলো জানু অ্যাটলেটিক ক্লাব তিন-দুই গোলের ব্যবধানে নবোদয় কে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে সাঞ্জা মুঞ্জা একাই তিনটি গোল করে হ্যাটট্রিক এর স্বীকৃতি পায়। বিজিত নবোদয়ের অঞ্জুরাঙ্গ রিয়াং, আলিশা দেববর্মা দুটি গোল করে । বেলা দুইটাই দিনের অপর খেলায় ছনতৈল প্লে সেন্টার ২-০ গোলে অ্যাথলেটিক ক্লাব কে পরাজিত করেছে। বিজয়ী দলের বর্ষা দে ও মিলি বেগম একটি করে গোল করে।

খেলো ইন্ডিয়া বালিকাদের ফুটবলে পানিসাগর, ফুলো জানো, ছনতৈল জয়ী
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















