News Flash

  • Home
  • প্রধান খবর
  • সরকার পরিবর্তনের কারণে নকশালরা আতঙ্কে, নকশাল সমস্যা শীঘ্রই শেষ হবে : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী
Image

সরকার পরিবর্তনের কারণে নকশালরা আতঙ্কে, নকশাল সমস্যা শীঘ্রই শেষ হবে : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী

রায়পুর, ১৭ ডিসেম্বর (হি.স.) : সরকার পরিবর্তনের কারণে নকশালরা আতঙ্কে, নকশাল সমস্যা শীঘ্রই শেষ হবে, বলে রবিবার মন্তব্য করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই। মুখ্যমন্ত্রী সুকমা জেলার নকশাল হামলার তীব্র নিন্দা করে শহীদ সৈনিক সুধাকর রেড্ডিকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি রবিবার শহীদ সৈনিকের পরিবারের সদস্যদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন জানান, সেনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর নকশালরা আতঙ্কে রয়েছে বলেও তিনি এদিন উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমাদের সরকার নকশাল সমস্যার সম্পূর্ণ অবসান ঘটাবে। এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী রবিবার তাঁর বাসভবনে মুখ্য সচিব, ডিজিপি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে আধিকারিকদের নকশালদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নকশালদের বিরুদ্ধে পরিচালিত অভিযানটি ডিজিপির নিজেই পর্যবেক্ষণ করা উচিত বলেও ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই জানান।
সুকমা জেলায় নকশালদের হামলায় এক জওয়ানের আত্মত্যাগের পর মুখ্যমন্ত্রী তাঁর কার্যালয়ে মুখ্য সচিব, ডিজিপি এবং ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। এই বৈঠকে গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top