News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট জয়ের হ্যাটট্রিক আমজাদ নগরের
Image

বিলোনিয়ায় অনূর্ধ্ব ১৩ ক্রিকেট জয়ের হ্যাটট্রিক আমজাদ নগরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। জয়ের হ্যাটট্রিক আমজাদ নগর দ্বাদশ শ্রেণী স্কুলের। টানা ৩ ম্যাচে জয় ছিনিয়ে আমজাদ নগর স্কুল দল এখন লীগ শীর্ষ নিশ্চিত করার অপেক্ষায়, ইতোমধ্যে আমজাদ নগর স্কুল দল সুপার ফোর নিশ্চিত করে নিয়েছে। তবে লীগ পর্যায়ের প্রতিটি ম্যাচেই ব্যাটে বলে প্রাধান্য বজায় রাখতে চাইছে। খেলা অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। পাঁচ দলীয় আসরের লীগ পর্যায়ের খেলায় চতুর্থ দিনে একমাত্র ম্যাচে আমজাদ নগর স্কুল দল ১০ উইকেটের বড় ব্যবধানে আর্য কলোনি দ্বাদশ শ্রেণী স্কুল কে পরাজিত করেছে। চিত্তামারা স্কুল মাঠে ম্যাচ শুরুতে টস জিতে আর্য কলোনি স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে এবং মাত্র ১৭ রানে ইনিংস গুটিয়ে নিলে জবাবে আমজাদ নগর স্কুল দল ১৩ বল খেলে বিনা উইকেটে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। উদ্বোধনী ম্যাচে বিদ্যাপীঠ স্কুল দলকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বরপাথারি স্কুল দলকে হারিয়েছিল আমজাদ নগর। আজ রবিবার আর্য কলোনি স্কুল দলকে হারানোর পর আমজাদ নগরের পক্ষে জয়ের হ্যাটট্রিক হলো। আগামীকাল টুর্নামেন্টের পঞ্চম দিনের একমাত্র ম্যাচে বিদ্যাপীঠ স্কুল দল খেলবে বড়পাথাড়ি স্কুল দলের বিরুদ্ধে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top