News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহারে ৫ ম্যাচে ১ পয়েন্ট “লাস্টবয়” ত্রিপুরার মরশুম শেষ
Image

কোচ বিহারে ৫ ম্যাচে ১ পয়েন্ট “লাস্টবয়” ত্রিপুরার মরশুম শেষ

ত্রিপুরা-‌১১৯ & ১৬৬‌

পাঞ্জাব-‌৩৪৭/‌৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। পরাজয় দিয়েই মরশুম শেষ করলো ত্রিপুরা। শেষ ম্যাচেও পরাজিত হলো ইনিংসে। ৪ দিনের ম্যাচ শেষ হলো তিনদিনেই। দ্বিতীয দিনের শেষেই পরাজয় নিশ্চিত হযে গিয়েছিলো ত্রিপুরার। দেখার তৃতীয় দিনে সফররত পাঞ্জাবকে কতটা লড়াই ছুড়ে দিতে পারেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। কার্যত লড়াইয়ের ছিটেফোটাও দেখা যায়নি। ত্রিপুরা পরাজিত হয় ইনিংস এবং ৬২ রানে। আসরে ৫ ম্যাচ খেলে ত্রিপুরার সর্বসাকুল্যে পয়েন্ট ১। শেষ কোন্ বছর এক জঘন্য ফলাফল ছিলো কোচ বিহার ট্রফি ক্রিকেটে তা জানা নেই। দ্বিতীয় দিনের ২ উইকেটে ৭৬ রান নিয়ে খেলতে নেমে রবিবার আরও ৯০ রান যোগ করার ফঁাকে শেষ ৮ টি উইকেট হারায় ত্রিপুরা। শনিবার অপরাজিত থাকা দ্বীপজয় দেব এদিন ব্যাক্তিগত আরও ১ রান যোগ করেই প্যাভেলিয়নে ফিরে যায়। এখানেই চাপে পড়ে যায় ত্রিপুরা। দ্বীপজয় ৬৪ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন। এছাড়া সপ্তজিৎ দাস ৫১ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩০, স্পর্শ দেববর্মা ৫২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩, অর্কজিৎ রায় ৩০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং দেবজিৎ সাহা ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন।  পাঞ্জাবের পক্ষে অনমোলজিৎকর ৬৫ রানে ৫ টি এবং শুভম রাণা ৫৫ রানে ৩ টি উইকেট দখল করেন। মরশুমে কার্যত হতাশ করেছেন ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। একমাত্র সপ্তজিৎ দাস গোয়ার বিরুদ্ধে শতরান করে ত্রিপুরাকে ১ পয়েন্ট এনে দিতে মূখ্য ভূমিকা নিয়েছিলেন। নতুবা খালি হাতেই মরশুম শেষ করতে হতো দেবাংশু দত্তদের।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top