News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এনএলএফটির দুই বৈরী সহ আশ্রয়দাতা পুলিশের জালে, চাইনিজ পিস্তল ও কার্তুজ উদ্ধার
Image

এনএলএফটির দুই বৈরী সহ আশ্রয়দাতা পুলিশের জালে, চাইনিজ পিস্তল ও কার্তুজ উদ্ধার

আগরতলা,১৬ ডিসেম্বর: ত্রিপুরায় বৈরী আনাগোনা বন্ধ হচ্ছে না। এরই মধ্যে আজ ভোর রাতে ইন্দো-বাংলা সীমান্তের নিকটবর্তী ভান্ডারীমায় অভিযান চালিয়ে এনএলএফটি(পিডি) গোষ্ঠীর দুই বৈরী সহ এক আশ্রয়দাতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চাইনিজ পিস্তল, ম্যাগাজিন, কার্তুজ সহ মোবাইল ও নগদ টাকা উদ্ধার হয়েছে।

উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আজ ভোর রাতে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং, এসডিপিও কাঞ্চনপুর অমল চক্রবর্তী , আনন্দবাজার থানার ওসি লালরিনপুই ডার্লং ও টিএসআরের যৌথ অভিযানে ইন্দো- বাংলা সীমান্তের নিকটবর্তী ভান্ডারীমায় অভিযান চালিয়ে দুই বৈরী সহ এক আশ্রয়দাতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তাঁদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, তিন রাউন্ড তাজা কার্তুজ, তিনটি মোবাইল, এনএলএফটির রশিদ ও নোটিশ, ভারতীয় মুদ্রায় ৩৩৬০ টাকা এবং বাংলাদেশী মুদ্রায় ৬৭৯ টাকা উদ্ধার হয়েছে। তাঁদের নাম মানিকরায় পাড়ার বাসিন্সদা এসএস মেজর গণরায় রিয়াং(৩৮), ভাগীচন্দ্র পাড়ার বাসিন্দা রায়বাহাদুর রিয়াং(৪৫), এবং খাসনাম শরণার্থী শিবিরের বাসিন্দা আশ্রয়দাতা রায়তানহিয়া রিয়াং(৩৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার। তিনি বলেন, ধৃত দুই বৈরীর মধ্যে একজন সদ্য এনএলএফটি উগ্রপন্থী দলে যোগ দিয়েছেন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top