News Flash

Image

রতন টাটাকে খুনের হুমকি

মুম্বই, ১৬ ডিসেম্বর (হি. স.) : সাইরাস মিস্ত্রির মতো পরিণতি হবে । বর্ষীয়ান শিল্পপতি রতন টাটাকে এই ভাসাতেই খুনের হুমকি দিয়ে আটক এক যুবক। মুম্বই পুলিশ জানিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে তাঁকে খুন করার হুমকি দিয়ে বলেন, সাইরাস মিস্ত্রির মতো পরিণতি হবে। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। এমবিএ ডিগ্রিধারী যুবকটি মানসিক সমস্যায় ভুগছেন বলেই অনুমান।

উল্লেখ্য, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় মৃত্যু হয় সাইরাস মিস্ত্রির। তাঁর মৃত্যুর ঘটনার উল্লেখ করেই হুমকি দেওয়া হয় রতন টাটা । পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। এমবিএ ডিগ্রিধারী যুবকটি মানসিক সমস্যায় ভুগছেন বলেই অনুমান। তিনি পুণের বাসিন্দা। কিন্তু ফোনটি করার সময় তিনি ছিলেন কর্নাটকে। ফোন নম্বর অনুসরণ করে তাঁর হদিশ মেলে। প্রযুক্তি ও টেলিকম পরিষেবা সংস্থার সাহায্যে শেষপর্যন্ত তাঁর কাছে পৌঁছনো সম্ভব হয়।
যদিও দেখা যায়, গত পাঁচদিন ধরে বাড়িতেই নেই তিনি। তাঁর স্ত্রী ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন পুলিশের। তদন্তে নেমে পরিষ্কার হয়ে যায় স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত অভিযুক্ত। তবে অভিযুক্তর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছে না প্রশাসন। জানানো হয়েছে, তাঁর মানসিক অসুখের দিকটি বিচার করে তাঁকে অব্য়াহতি দেওয়া হয়েছে।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top