News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ের বিজাপুরে নকশালদের ক্যাম্প ধ্বংস নিরাপত্তা বাহিনীর
Image

ছত্তিশগড়ের বিজাপুরে নকশালদের ক্যাম্প ধ্বংস নিরাপত্তা বাহিনীর

বিজাপুর, ১৬ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী শনিবার বড় ধরনের অভিযান চালিয়ে নকশালদের ক্যাম্প ধ্বংস করেছে। সেইসঙ্গে নকশালদের ক্যাম্প থেকে বিস্ফোরকও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

ছত্তিশগড়ে নকশালদের ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনীর দল। এদিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারের পর নকশালরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বিজাপুরের গাঙ্গালুর থানা সূত্রে জানা গিয়েছে, নকশাল কমান্ডার, গাঙ্গালুর অঞ্চল কমিটির কমান্ডার দিনেশ মোডিয়াম, এলওএস কমান্ডার দুলা করমসহ ১৫ থেকে ২০ জন সশস্ত্র নকশাল সেখানে উপস্থিত ছিল। সেটাই ছিল নকশালদের মূল ঘাঁটি।
শুক্রবার রাতে তল্লাশির পর শনিবার সকালে ডিআরজি, এসটিএফ, বস্তার ফাইটারস এবং কোবরা ব্যাটালিয়নের কর্মীরা নকশালদের সঙ্গে মুখোমুখি হয়েছিল। আড়াই ঘণ্টার এনকাউন্টারের পর নকশালরা সেখান থেকে পালিয়ে যায়। নকশালদের সঙ্গে সংঘর্ষের পর তাদের ক্যাম্প ভেঙে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, নকশাল শিবির থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, ওষুধ, নকশাল ইউনিফর্ম, নিষিদ্ধ প্রচার সামগ্রী, নকশাল সাহিত্য এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের সামগ্রী উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখনও ঘটনাস্থল ঘিরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Releated Posts

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top