News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ এবং পুলিশের যৌথ উদ্যোগে প্রায় চল্লিশ হাজার গাঁজা গাছ ধ্বংস
Image

বিএসএফ এবং পুলিশের যৌথ উদ্যোগে প্রায় চল্লিশ হাজার গাঁজা গাছ ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ১৫ ডিসেম্বর : আজ বিএসএফ এবং পুলিশের যৌথ উদ্যোগে প্রায় চল্লিশ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। বিএসএফ এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, আজ শুক্রবার সিপাহিজলা জেলার কলমচৌরা থানাধীন মানিক্যনগরের রহিমপুর এলাকায় অভিযান চালিয়েছে বিএসএফ এবং কলমচৌরা থানার পুলিশ। এই যৌথ অভিযানে এদিন চল্লিশ হাজার অপরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। ১৮ হেক্টর জমিতে সাতটি ভিন্ন প্লটে এই অভিযান চালানো হয়েছে। গোটা জায়গার গাঁজা গাছগুলিকে কেটে এদিন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

এই মরশুমে আজ পর্যন্ত ৪,০২,৪০০ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বিএসএফ এবং পুলিশের যৌথ উদ্যোগে। এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top