News Flash

  • Home
  • খেলা
  • লায়ন্স ক্লাব অফ্ আগরতলার উদ্যোগে দৃষ্টিহীনদের দাবা
Image

লায়ন্স ক্লাব অফ্ আগরতলার উদ্যোগে দৃষ্টিহীনদের দাবা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।।

অভিনব উদ্যোগ। লায়ন্স ক্লাব অফ আগরতলার। ওই সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী দৃষ্টিহীনদের প্রাইজমানি দাবা প্রতিযোগিতা। এবারই প্রথম কোনও সংস্থা দৃষ্টিহীনদের জন্য এমন উদ্যোগ নিলো। দুদিনব্যাপী আসর শুরু হবে ৪ জানুয়ারি। উজ্জয়ন্ত  মার্কেটের উপর তলায় সংস্থার অফিসবাড়িতে হবে আসর। ইতিমধ্যে প্রায় ৪০ জন দৃষ্টিহীন দাবাড়ু আসরে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সহযোগিতায় হবে আসর। তাতে অংশ নেওয়া রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত দাবাড়ুদের থাকা-‌খাওয়ার ব্যবস্থা করবে উদ্যোক্তা সংস্থা। আসরের প্রথম ১০ স্থানাধিকারীকে দেওয়া হয় আর্থিক পুরস্কার এবং মেডেল। সেরা দাবাড়ু পাবেন ৩ হাজার টাকা। মোট প্রাইজমানি থাকবে সাড়ে ৯ হাজার টাকা। আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ২৫ ডিসেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। থাকছে না এন্ট্রি ফি। লায়ন্স ক্লাব অফ আগরতলার পক্ষে কিশোর মজুমদার এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top