News Flash

  • Home
  • খেলা
  •  বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট আজ
Image

 বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর।। ১৩তম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল  রাজধানী আগরতলার এমবিবি কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এতে এবার ১৩টি মিডিয়া দল অংশ নিচ্ছে। বুধবার দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ বুদ্ধ গুপ্ত মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের লটারি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে নাগেশ্বরী-এ টিম খেলবে দ্য ত্রিপুরা.কম দলের বিরুদ্ধে। সকাল সাড়ে আটটায় আসরের উদ্বোধন হবে। পরে বিকালে ফাইনাল ম্যাচের পর বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হবে। এই টুর্নামেন্ট ঘিরে দুটো প্রদর্শনী ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে। এতে সকল মিডিয়ার সাংবাদিক, চিত্র সাংবাদিক ও ভিডিও এডিটরদের উপস্থিত থাকার জন্য বুদ্ধ গুপ্ত স্মৃতি কমিটির যুগ্ম আহ্বায়ক তথা স্যান্দন পত্রিকা ও স্যান্দন টিভি-র ডিরেক্টর অভিষেক দে ও অরিন্দম দে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top