News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩০ হাজার গাঁজা গাছ ধ্বংস
Image

পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩০ হাজার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ১৪ ডিসেম্বর : গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে মেলাঘর থানার পুলিশ। মেলাঘর থানার অন্তর্গত দশরথবাড়ি এডিসি ভিলেজের দশরথবাড়ি, ও তৈছামায় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে মেলাঘর থানার পুলিশ,অসম রাইফেল, টিএসআর ও সিআরপিএফ । এদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

মেলাঘর থানার ওসি দেবাসিস সাহা জানান, আগামী দিনেও তাদের এ ধরনের অভিযান চলতে থাকবে। তবে আজকের এই গাঁজা কাটিং যেখানে করা হয়, সবগুলি জায়গায় ছিল বনদপ্তরের অধীনে।তাছাড়া গত পরশুদিন মেলাঘর থানার উদ্যোগে মেলাঘর থানার অন্তর্গত শিবনগরেও গাঁজা কাটিং অভিযান করা হয়েছিল। মেলাঘর থানার এই ধরনের নেশা বিরোধী অভিযান গাঁজা ব্যবসায়ী ও বিভিন্ন নেশা ব্যবসায়ীদের মাথার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মেলাঘর থানার এই ধরনের নেশা বিরোধী অভিযানকে খুবই ইতিবাচক বলে অভিমত ব্যক্ত করেছে বিভিন্ন মহল ।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top