News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদের নিরাপত্তায় গলদে ইউএপিএ ধারায় মামলা রুজু, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা
Image

সংসদের নিরাপত্তায় গলদে ইউএপিএ ধারায় মামলা রুজু, আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): লোকসভার অভ্যন্তরে রং বোমা নিয়ে হামলা চালানোর ঘটনায় এ বার পঞ্চম জনকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ। বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় পঞ্চম অভিযুক্ত বিশাল শর্মাকে। বিশালের বিরুদ্ধে অভিযোগ, সংসদে ‘স্মোক ক্র্যাকার’ বা রং বোমা নিয়ে ঢুকে পড়া দু’জন এবং বাইরে স্লোগান দেওয়া আরও দু’জনকে আশ্রয় দিয়েছিল সে।

ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ বা রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুর ১টা নাগাদ জুতোয় রং বোমা লুকিয়ে সংসদ ভবনে ঢুকে পড়ে দুই যুবক। তার পরে অধিবেশন চলাকালীন দুপুর ১টার কিছু পরে লোকসভার দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মেরে ছুড়তে থাকে সেই রং বোমা। ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে যায় লোকসভার মূল অধিবেশন কক্ষের একাংশ। আতঙ্কিত হয়ে পড়েন সাংসদেরা। লোকসভার অন্দরে রং বোমাকাণ্ড চলাকালীনই সংসদ ভবনের বাইরে ‘তানাশাহি নেহি চলেগা’ স্লোগান তোলে দুই বিক্ষোভকারী। তাঁদের মধ্যে এক মহিলাও ছিল। দ্রুত তাঁদের আটক করে পুলিশ। যদিও লোকসভা কক্ষে ঝাঁপ মারা দু’জনকে ঠেকাতে মার্শাল বাহিনীকে সক্রিয় হতে দেখা যায়নি।

এদিকে, গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লোকসভা সচিবালয় সাত কর্মীকে বরখাস্ত করেছে। বৃহস্পতিবার সকাল থেকে সংসদ চত্বরে নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো। সংসদ চত্বরের বাইরে ব্যারিকেড করে রাখা হয়েছে। শুধুমাত্র সাংসদদের মকর দ্বার থেকে সংসদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, মিডিয়া এখন সেখান থেকে কয়েক মিটার দূরে অবস্থান করছে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top