News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্টেট সিভিল সার্ভিসের ১৪ জন আধিকারিক পেলেন আইএএস পদে পদোন্নতি
Image

স্টেট সিভিল সার্ভিসের ১৪ জন আধিকারিক পেলেন আইএএস পদে পদোন্নতি

আগরতলা, ১৪ ডিসেম্বর : স্টেট সিভিল সার্ভিসের ১৪ জন আধিকারিক ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস(আইএএস) পদে পদোন্নতি পেয়েছেন। শূন্যপদ পূরণে ওই পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ওই আদেশ জারি করেছেন। 

আইএএস পদে পদোন্নতিতে ২০১৮ সালের তালিকায় রয়েছেন দিলীপ কুমার চাকমা, রতন বিশ্বাস, তপন কুমার দাস, রাখী বিশ্বাস, সুইথুইফ্রু মগ এবং কুন্তল দাস। তেমনি, ২০১৯ সালের তালিকায় রয়েছেন তমাল মজুমদার, নির্মল অধিকারী এবং মহম্মদ মুসলেম উদ্দিন আহমেদ। ২০২০ সালের তালিকায় রয়েছেন শংকর দেবনাথ, উত্তম মন্ডল, উষা জেন মগ, রত্নজিৎ দেববর্মা এবং সঞ্জয় চক্রবর্তী। এদিকে, সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাই কোর্টে জয়ন্ত চক্রবর্তী ও উষা জেন মগের পদোন্নতি সংক্রান্ত দুইটি মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলার রায় ঘোষণা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top