নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : এনসিপি নেতা শরদ পাওয়ারকে তাঁর ৮৩ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী শরদ পাওয়ারকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক্স-এ লিখেছেন , “শ্রী শারদ পাওয়ার জিকে তাঁর জন্মদিনে আমার শুভকামনা। তিনি যেন দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করেন”। দেশের অন্যতম অভিজ্ঞ আইন প্রণেতা, পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কাজ করেছেন। এছাড়াও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।



















