News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংখ্যালঘু মহিলাদের কল্যাণে একাধিক উদ্যোগ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
Image

সংখ্যালঘু মহিলাদের কল্যাণে একাধিক উদ্যোগ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

আগরতলা,১২ ডিসেম্বর : তিন তালাক বাতিল করা সহ সংখ্যালঘু মহিলাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত তিনটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শহরে ধন্যবাদ মিছিল করেন সদর আরবান জেলা সংখ্যালঘু মোর্চা। এদিন মিছিলটি হজ ভবন থেকে শুরু হয়ে সদর জেলা শাসক অফিসে গিয়ে শেষ হয়। এদিন সংগঠনের তরফ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সদর জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম, বিধায়িকা মিনারানী সরকার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা।

ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চার সভাপতি শাহ আলম জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেগুলো হল, তিন তালাক বাতিল করা, মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ বিল ও বিনামূল্যে সংখ্যালঘু মহিলাদের হজ করা। এই সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য আজ সদর জেলা শাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Releated Posts

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026

উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের স্বার্থে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস এর ঋণসীমা প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ,১৯ জুন: আজ শিলংয়ে অনুষ্ঠিত “ লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্যা নর্থ ইস্ট স্টেট” শীর্ষক সেমিনারে,…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top