News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে শ্রীনগর, শীতে জবুথবু অবস্থা কাশ্মীর উপত্যকায়
Image

৪.৮ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে শ্রীনগর, শীতে জবুথবু অবস্থা কাশ্মীর উপত্যকায়

শ্রীনগর, ১১ ডিসেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত ঠান্ডায় রীতিমতো কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা, প্রবল ঠান্ডায় জবুথবু অবস্থা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও। কাশ্মীর ও লাদাখের অধিকাংশ স্থানেই সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা থাকল হিমাঙ্কের নীচেই। রবিবার রাতে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা কমে মাইনাস ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

ঠান্ডায় কাঁপছে গুলমার্গ ও পহেলগাম, এই দুই স্থানে রবিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩.৬ ডিগ্রি ও ৪.৭ ডিগ্রি। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে, কাঁপছে কার্গিলও। লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা এখন হিমাঙ্কের অনেকটাই নীচেই। জম্মুতে শীতের শিরশিরানি জারি রয়েছে। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কাশ্মীর উপত্যকায় এমনই শীতের দাপট বজায় থাকবে, আগামী দিনে শীত আরও বাড়তে পারে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top