News Flash

  • Home
  • দেশ
  • আলিপুরদুয়ারে সান্ধ্যভ্রমণে বেরিয়ে বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী
Image

আলিপুরদুয়ারে সান্ধ্যভ্রমণে বেরিয়ে বাসিন্দাদের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী

আলিপুরদুয়ার, ৯ ডিসেম্বর (হি. স.) : আলিপুরদুয়ার সফরে সান্ধ্যভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার আলিপুরদুয়ারের শহরের রাজপথে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষর সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী । এদিন বিএফ রোডের দুই ধারে থাকা ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

রবিবার প্রশাসনিক সভা করার জন্য শনিবারই আলিপুরদুয়ার শহরে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে সার্কিট হাউস থেকে বের হয়ে কলেজ হল্ট থেকে বিএফ রোড ধরে রাস্তায় হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। হঠাৎ রাস্তায় মুখ্যমন্ত্রীকে দেখে চমকে যান অনেকেই। যানবাহন নিয়ন্ত্রণ করতে বেকায়াদায় পরতে হয় পুলিশকেও। বিএফ রোডের দুই ধারে থাকা ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের কথা বলতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বিএফ রোড ধরে কোর্ট এলাকা থেকে প্যারেড গ্রাউন্ডের দিকে হাঁটতে চলে যান মুখ্যমন্ত্রী। রাস্তায় হাঁটার সময় ইনডোর স্টেডিয়ামে বেহাল অবস্থা দেখে ক্ষোভ উগড়ে দেন তিনি। স্টেডিয়াম সংস্কারের জন্য ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলবেন বলেও আশ্বস্ত করেন।

অন্যদিকে, রাস্তায় ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের বিষয়েও খোঁজ খবর নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা কেমন হচ্ছে যাতায়াতে সমস্যা হয় কি না সেই নিয়েও খোঁজ নেন। বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা খারাপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। জেলাশাসককে নির্দেশ দেন রাস্তা দ্রুত সংস্কার করার জন্য। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাস্তায় হাঁটতে দেখা যায় জেলার বেশকিছু তৃণমূল নেতাকে।

Releated Posts

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top