News Flash

  • Home
  • দেশ
  • হামাসের বোমায় কমান্ডো ছেলেকে হারালেন ইজরায়েলের মন্ত্রী গাদি ইসেনকোতে
Image

হামাসের বোমায় কমান্ডো ছেলেকে হারালেন ইজরায়েলের মন্ত্রী গাদি ইসেনকোতে

তেল আভিভ, ৯ ডিসেম্বর (হি. স.) :একদিকে রাশিয়া ও ইউক্রেনের লড়াইয়ের পাশাপাশি বিশ্ববাসীকে আশঙ্কায় রেখেছে হামাস-ইজরায়েল সংঘর্ষ। সেই যুদ্ধের অসংখ্য করুণ ছবি রোজই প্রকাশ্যে আসছে। এবার ইজরায়েলের এক মন্ত্রীকে দেখা গেল সদ্যপ্রয়াত ছেলের মৃত্যুতে কাঁদতে। হামাসের বোমায় কমান্ডো ছেলেকে হারালেন ইজরায়েলের মন্ত্রী গাদি ইসেনকোতে ।

২৫ বছরের গাল ইসেনকোত ছিলেন ইজরায়েলের মন্ত্রী গাদি ইসেনকোতের ছেলে। তিনি একজন কমান্ডো। অংশ নিয়েছিলেন গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে লড়াইয়ে। কিন্তু বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয় বোমার আঘাতে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে গাদি, যিনি এর আগে আইডিএফের প্রধানের পদেও ছিলেন, তিনি আইডিএফের সাউদার্ন কমান্ড সেন্টারে থাকার সময়ই আচমকা দুঃসংবাদটি পান। পরে শুক্রবার ছেলের শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়লেন তিনি। প্রাথমিক ভাবে নিজেকে সামলে রাখলেও ছেলের স্মৃতিচারণ করার সময় আর চোখের জলে বাঁধ দিয়ে রাখতে পারেননি তিনি। যা দেখে ইজরায়েলের আর এক মন্ত্রী বেনি গান্টজ টেলিভিশনে বলেন, ”মানচিত্রের তির কখন যে প্রিয় পরিবারের হৃদয়ে তির হয়ে বিঁধে যায়।”
গাদি জানিয়েছেন, তিনি সেনাবাহিনীতে থাকায় ছেলে তাঁকে বেশি পায়নি। বরং মায়ের সংস্পর্শেই দিন কাটত পুত্রের। পরে গাল যোগ দেন সেনাবাহিনীর গোয়েন্দা শাখায়। এবং প্রথম থেকেই পিতৃপরিচয় নয়, নিজের যোগ্যতাতেই এগিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু মাত্র ২৫ বছর বয়সেই সব শেষ হয়ে গেল তাঁর।

Releated Posts

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত তৈরি করতে, উদ্ভাবন করতে এবং বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু নিজের প্রয়োজন মেটানোর জন্য পণ্য উৎপাদন করছে না, বিশ্বের জন্যও পণ্য তৈরি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top