News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর জেলায় ক্ষতির মুখে আলু ও ধান চাষিরা
Image

বৃষ্টিতে দক্ষিণ দিনাজপুর জেলায় ক্ষতির মুখে আলু ও ধান চাষিরা

বালুরঘাট, ৮ ডিসেম্বর (হি.স.): গত দু’দিনের বৃষ্টিতে ক্ষতির মুখে দক্ষিণ দিনাজপুর জেলার আলু ও ধান চাষিরা। এদিকে শুক্রবার পর্যন্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টি চলতে থাকলে আলু ও ধান ছাড়া অন্য সবজিও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

অনেকদিন আগেই মাঠে আলু রোপণ করা হয়েছে। আলু গাছ বেঁধেও ফেলেছেন কৃষকরা। অন্যদিকে মাঠে আমন ধান রয়েছে। ধান কাটা হলেও তা ঝাড়াই বাছাই করে ঘরে তুলতে পারেননি কৃষকরা। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায়ও বৃষ্টিপাত হয়। বুধবার থেকে বৃষ্টি শুরু হয়েছে বালুরঘাট সহ গোটা জেলাজুড়ে। গত দু’দিন ধরে খুব ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টি হয়৷ ফলে খেতে জল জমতে শুরু করেছে। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। যদিও এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো মুশকিল বলেই কৃষি দফতরের তরফে জানানো হয়েছে।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top