News Flash

  • Home
  • দিনের খবর
  • বায়ুদূষণ থেকে নিস্তার নেই; দিল্লির বাতাসের গুণমান খারাপই, পারদ নামল ৯.২ ডিগ্রিতে
Image

বায়ুদূষণ থেকে নিস্তার নেই; দিল্লির বাতাসের গুণমান খারাপই, পারদ নামল ৯.২ ডিগ্রিতে

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): বায়ুদূষণ থেকে এখনও নিস্তার পেল না জাতীয় রাজধানী। বৃহস্পতিবার সকালেও দিল্লির বাতাসের গুণমান থাকল খুব খারাপের পর্যায়েই। দিল্লির বিভিন্ন এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে ৩০০ থেকে ৪০০-র মধ্যে। এদিকে, রাজধানী দিল্লিতে পারদ নামল অনেকটাই। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা কমে ৯.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকালের দিকে ধোঁয়াশা ও দূষণের কারণে অস্বস্তি বোধ করেছেন দিল্লিবাসী। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ৩৪৮, অশোক বিহারে ৩২৩, দ্বারকা সেক্টর ৮-এ ৩০১, আইটিও-তে ৩১৩ ও জাহাঙ্গীরপুরীতে ৩৩৮। প্রাতঃভ্রমণে বেরিয়ে এক ব্যক্তি এদিন বলেছেন, “দূষণের মাত্রা এখন অনেক বেশি বলে মনে হচ্ছে। শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, দৃশ্যমানতা প্রভাবিত হচ্ছে এবং মাঝে মাঝে মাথাব্যথাও হয়।”

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top