News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবির চিকিৎসা পরিষেবা উন্নত হচ্ছে বলে দাবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের 
Image

জিবির চিকিৎসা পরিষেবা উন্নত হচ্ছে বলে দাবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর: রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির চিকিৎসা পরিষেবার মান যথেষ্ট উন্নত হয়েছে বলে দাবি করেছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

জিবির মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সহ চার ধরণের অনুজীবীদের রোগ নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। রয়েছে পৃথক ইউনিট। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান এই বিভাগের প্রধান ডাঃ তপন মজুমদার।

প্রতি বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। বিভিন্ন বিভাগের তরফে পৃথকভাবে সাংবাদিক সম্মেলন করে তথ্য তুলে ধরা হয়।

 বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জিবি -র এম এস শঙ্কর চক্রবর্তী, বিভাগের প্রধান তপন মজুমদার, এসোসিয়েট প্রফেসার ডাঃ শিবব্রত ভট্টাচার্য সহ অন্যরা। 

এদিন ডাঃ তপন মজুমদার জানান, এই বিভাগে দুটি বায়ো সেফটি লেভেল থ্রি ল্যাবরেটরি রয়েছে। দেশের কোন মেডিক্যাল কলেজে দুটি নেই। করোনার পরবর্তী সময়ে রাজ্যে ল্যাবগুলি আপডেট করা হয়েছে। মারাত্মক সংক্রমণ কারী জীবাণু চিহ্নিত করণে রাজ্যের বাইরে বেশি পাঠাতে হয় না।” সব মিলিয়ে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে বলেই জানিয়েছেন চিকিৎসক মহল। 

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top