News Flash

  • Home
  • দেশ
  • রতুয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের, আহত ৪
Image

রতুয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের, আহত ৪

মালদা, ৭ ডিসেম্বর (হি. স.) : মালদার রতুয়া থানার টেটিয়া ব্রিজ এলাকার সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উজির হোসেন। আহত হয়েছেন, মহম্মদ শালিম (২১), আসফাক আহমেদ (১৯), হুমায়ুন শেখ (১৮)। বাড়ি রতুয়া থানার কারবনা এলাকায়। আহত আরও একজনের নাম জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোটোতে করে বাড়ি থেকে ডাক্তার দেখাতে আসছিলেন তাঁরা। পথে টেটিয়া ব্রিজ এলাকায় একটি বালি বোঝাই ট্রাক ধাক্কা মারে টোটোটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। আহত হয়েছেন চারজন। তাঁদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ মালদা মেডিকেলে ময়নাতদন্ত করা হবে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে রতুয়া থানার পুলিশ। চালক পলাতক। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top